বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

হামলার ৯ মিনিট আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসে ঘোষণাপত্র পাঠায় সন্ত্রাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালানোর ৯ মিনিট আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসে একটি ঘোষণাপত্র পাঠায় সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। আজ একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

তিনি বলেন, “হামলা চালানোর ৯ মিনিট আগে একটি ঘোষণাপত্র মেইল করা হয়। ৩০ জনের বেশি প্রাপকের মধ্যে আমিও ছিলাম।"

কী ছিল সেই ঘোষণাপত্রে? প্রধানমন্ত্রী বলেন, “তাতে কোনও জায়গার কথা বলা হয়নি। নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি।” তিনি জানান, মেইল আসার দুই মিনিটের মধ্যেই তা নিরাপত্তা সংস্থাকে পাঠানো হয়।

উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন মারা যান। গতকাল নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আরও একজন মারা গেছেন। পাশাপাশি, ৫০ জন জখম হয়েছেন। ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ