শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কেমন মেয়েরা থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শওগাত আলী সাগর
সাংবাদিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে এক মানব শিশুর জন্ম এবং অসহায় মায়ের শিশুটিকে ট্রাংক এর ভেতর লুকিয়ে রাখার ঘটনায় আমাদের মানবিকতাবোধের ঘাটতিটাকেই কি প্রবল করে তুলেনি? বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি কী তদন্ত করবে, তাদের তদন্তের পরিধিটাই বা কি তা আমার জানা নেই। জানার প্রয়োজনও বোধ করছি না।

আমার শুধু মনে হচ্ছে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে তার মা হওয়ার সময়টায় তার দিকে বাড়িয়ে দেয়ার মতো একটি সহানুভূতির হাতও পেলো না কেন?

মেয়েটি তো পেটে সন্তান ধারণ করেই সঙ্গে সঙ্গে সন্তান জন্ম দিয়ে ফেলেনি যে আর কেউ টের পেলো না। মেয়েটি অন্তসত্ত্বা হয়েছে, এই অবস্থায় শারিরীক - মানসিক অসম্ভব রকমের চাপ নিয়ে দিনের পর দিন ক্লাশ করেছে, হলে থেকেছে, হলের করিডোরে হেঁটেছে।

পুরো সময়টায় নিজের ভেতরকার দুঃসহ যন্ত্রণাগুলো বলার মতো, শারিরীক পরিবর্তনের কষ্টগুলো বলার মতো একটি মানুষ, একটি মেয়েকেও কি সে পাশে পায়নি?

সদ্য জন্ম দেয়া সন্তানকে ট্রাংক এর ভেতর রেখে একজন মাকে হাসপাতালে ছুটতে হয়- অথচ তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার মতো একটি মানুষও পাওয়া যায় না? এ কেমন মনুষ্য সমাজ তা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? কেমন মেয়েরা থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে? কেমন মেয়েরা পড়ে ওই বিশ্ববিদ্যালয়ে?

মেয়েটি কেন অন্তসত্ত্বা হলো- দয়া করে সেই প্যাঁচাল এর ভেতর টেনে আনবেন না, সেটা অন্য আলোচনা। সেই আলোচনায় যেই পুরুষটি মেয়েটিকে সন্তান দিয়ে সটকে পড়েছে- তাকেও টানতে হবে, সেই পুরুষের মুখ এবং মুখোশটাও উন্মোচন করতে হবে।

তার আগে আমি শুধু বুঝতে চাচ্ছি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই হলে মেয়েটি থাকতো, ওই হলে, তার বিভাগে, বিশ্ববিদ্যালয়ে একজনও কি মানবিক মানুষ ছিলো না? একজনও মানবিক পুরুষ ছিলো না? একজনও মানবিক নারী ছিলো না? ওই বিশ্ববিদ্যালয়ে তা হলে কারা ছিলো? কারা আছে?

লেখক:  টরন্টোর বাংলা পত্রিকা 'নতুনদেশ'- এর প্রধান সম্পাদক

(ফেসবুক থেকে সংগৃহীত)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ