বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

সংকটে বিশ্ব মুসলিম, ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলায় ৫০ জন মুসলমান নিহত হওয়ার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

আগামী ২২ মার্চ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান জরুরি এ বৈঠক আহ্বান করেন।

নিউজিল্যান্ডের ঘটনা ছাড়াও অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ‘ইসলামফোবিয়া’ নিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা হবে। পাশাপাশি সম্প্রতি ফিলিস্তিন ও আল আকসা বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লু জানান, ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী এ বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে হামলার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে।

ওআইসিভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী এ বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান আয়োজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লু ।

প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলায় ওই বাংলাদেশীসহ ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ