বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

ক্রাইস্টচার্চ হামলায় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ জঙ্গি হামলার ঘটনায় আহত ৩২ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মার্চ) হামলার ঘটনার সবশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য দফতর জানায়, আহত সবাই ক্রাইস্টচার্চের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে চার বছরের এক শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ও তার বাবাকে অকল্যান্ডের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার  নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও লিনউড মসজিদে উগ্রবাদী শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন টরেন্টের নৃশংস হামলায় ৫০জন নিরাপরাধ মুসলিম শহীদ হয়েছেন।

স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটের দিকে এ হামলা চালায় জঙ্গি টরেন্ট। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ দুটিতে একত্রিত হয়েছিল শহীদরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ