বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

ইসলাম গ্রহণ করে আমি সম্মানিত: ডেলা মাইলস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার ডেলা মাইলস। তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কালেমা তাইয়েবা ও কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম ধর্মে প্রবেশ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর আমেরিকান এ তারকা ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করেন এবং তুরস্কের তার ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেন। মাইলস তার সফরের যাবতীয় তথ্য ও বর্ণনা তার অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে নিয়মিত প্রকাশ করছেন।

পোস্টকৃত ছবিতে দেখা যায়, ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভিতরে হিজাব পরে ঘোরাফেরা করছেন তিনি।

তুর্কি সংবাদপত্র ‘হুরিয়েত’র প্রতিবেদনে জানা যায়, মার্কিন এই সঙ্গীতশিল্পী কয়েক বছর ধরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশুনা করছিলেন। এতেই তিনি ইসলাম সম্পর্কে জেনে মুগ্ধ হয়ে যান। অবশেষে খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

ডেলা বলেন, ইসলাম ভালবাসা ও সহনশীলতার ধর্ম। মুহাম্মাদ সা. সম্মন্ধে জ্ঞান অর্জন আমার নিকট খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়া তিনি বলেন, আল্লাহর কসম! ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সম্মানিত হয়েছি।

এর আগে নিউজিল্যান্ডে সংঘটিত নৃশংস গণহত্যার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘ইসলামফোবিয়া সারা বিশ্বে রোগের মতো ছড়িয়ে পড়েছে। নিউজিল্যান্ডে যা ঘটেছে, তা এর সবচেয়ে নিষ্ঠুর উদাহরণ। এ বর্বরোচিত হত্যাযজ্ঞে আমার শিরাগুলি হিমায়িত হয়েছে এবং আমার দেহটি ভেঙে ফেলা হয়েছে।’

সূত্র: খালিজ অনলাইন, হুরিয়েত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ