রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

কাদেরের বাইপাস সার্জারি চলছে, দেশবাসীর দোয়া চাইলেন পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হচ্ছে।

আজ বুধবার স্থানীয় সময় সকাল দশটায় তার বাইপাস সার্জারি শুরু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ও নিওরলজিস্ট আবু নাসার রিজভী জানান, মাউন্ট এলজাবেথ হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামি সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি করছেন।

আবু নাসার জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল। কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

কাদেরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হওয়া ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ড. ফিলিপ কোহ-এর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে কাদেরের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ