রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

বাজার করে সাইকেলে বাড়ি ফিরলেন সাংসদ জগলুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু কাজ করে আলোচনায় এসেছিলেন সাতক্ষীরার সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এবার তার কিছু ছবি ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছেন।

জানা যায়, আজ দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর কাঁচাবাজার থেকে নিজ হাতে বাজার করেন তিনি। এরপর এক কিলোমিটার বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যান। এসময় তার পরনে ছিল লুঙ্গি-গেঞ্জি।

বাংলাদেশের সাধারণ সংসদ সদস্যদের এমন চিত্র দেখা যায় না। তারা সব সময় অন্যরকম হয়ে চলেন। যাদের আশপাশে থাকে অসংখ্য মানুষ। থাকি গাড়ির বহর।

ফেসবুকে তার এমন ছবি ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ কমেন্ট করেন। অনেকেই প্রশংসা করেন তার এমন কাজের। তবে অনেকেই বিরূপ মন্তব্য করতেও ছাড়েননি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ