বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

২ হাজার বিলাশবহুল গাড়ি বহনকারী জাহাজে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় দুই হাজার গাড়ি বহনকারী ইতিলিয়ান একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ আগুন লেগে ফ্রান্স উপকূলে আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। তবে জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করা গেছে।

জানা গেছে, গাড়িসহ এ জাহাজডুবিতে শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে। গত সপ্তাহে বিশালবহুল এসব গাড়ি নিয়ে জাহাজটি ব্রাজিলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, জাহাজটিতে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। একইসঙ্গে জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করে দেয় ফরাসি কর্তৃপক্ষ।

গত ১২ মার্চ (মঙ্গলবার) ফ্রান্সের ব্রেস্ট পোর্ট থেকে ১৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমের দিকে জাহাজটি ডুবে যায়। এর আগে ১০ মার্চ জাহাজটিতে ভয়াবহ রকমের আগুন লাগে। সেখানে সমুদ্রের গভীরতা ছিল ১৫ হাজার ফুট।

বিখ্যাত জার্মান প্রস্তুতকারী কোম্পানি পোরশে নিশ্চিত করেছে, মঙ্গলবার ডুবে যাওয়া জাহাজটি পোরশে’র ৯১১-জিটি২-আরএস সিরিজের চার ধরনের মডেল বহন করছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ