বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় উচ্ছ্বাস, বরখাস্ত কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে চাকরি হারিয়েছেন এক কর্মী। তাকে চাকরি থেকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাতের এক কোম্পানি।

গত সপ্তাহে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের হামলায় নিহত হন প্রায় ৫০ জন। এ ঘটনায় সন্ত্রাসী ব্রেন্টন ট্র্যারেন্টকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

সংযুক্ত আরব আমিরাতের ওই বেসরকারি কোম্পানির এক কর্মকর্তা বলেন, “নিউজ়িল্যান্ডের মসজিদে হামলার পর এক কর্মী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনা সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্বেষমূলক মন্তব্য করেন।”

ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, “সোশ্যাল মিডিয়ায় ওই বিদ্বেষমূলক বক্তব্য দেখে ওই কর্মীকে বরখাস্ত করি। আমাদের কোম্পানি এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য সহ্য করে না। তাকে কোম্পানি থেকে বরখাস্ত করে বিচারের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।”

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ