বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

ইরাকে ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইরাকের মসুল শহরের অদূরে ট্রাইগিস নদীতে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। নিহতদের মধ্যে ১৯ শিশু ও ৬১ নারী রয়েছে।

বৃহস্পতিবার কুর্দি সম্প্রদায়ের মানুষ  নওরোজ উৎসব শেষে ফেরার পথে এ প্রাণহানির ঘটনা ঘটে।

মসুলের সিভিল ডিফেন্সপ্রধান হুসাম খলিল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফেরিটি ডুবে যাওয়ার পর সাঁতার না জানার কারণে তাদের বেশি মৃত্যু হয়েছে।

তিনি বলেন, নওরোজ উদযাপন করতে কুর্দি সম্প্রদায়ের বহুসংখ্যক লোক দজলা নদীর পাড়ের পর্যটন এলাকায় যায়। সেখান থেকে ফেরার পথে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ফেরিটিতে উঠে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ