বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলিমদের উদ্দেশে যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আজ প্রথম জুমাকে স্মরণীয় করে রাখলো নিউজিল্যান্ড।

জুমা অনুষ্ঠিত হওয়ার আগে আল-নূর মসজিদের পাশ্ববর্তী খেলার মাঠ ‘হ্যাগলে পার্কে’ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ও মুসলিমদের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয় এক স্মরণসভার।

স্মরণসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যোগ দেন কালো স্কার্ফ পরে। এ সময় তিনি মুসলমানদের উদ্দেশে বলেন, পুরো নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যথিত। আপনাদের কষ্টে মর্মাহত। আমরা সবাই এক।

তিনি আরও বলেন, আমরা হয়তো আপনাদের দুঃখটা নিয়ে নিতে পারছি না কিন্তু আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী হতে পারি।

স্মরণসভায় হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। উপস্থিতি নারীরা মাথায় স্কার্ফ পরে এই সভায় যোগ দেয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ