মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

সন্ত্রাসীদের কোন ধর্ম নেই: শাইখ সুদাইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে শহীদ ৫০ জনের গায়েবানা জানাজা আদায় করা হয়েছে। খবর আল আরাবিয়্যার।

শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের প্রধান দু’টি মসজিদে নিহতদের জন্য বিশেষ দোয়াও করা হয়।

কাবা শরীফে অনুষ্ঠিত জানাজায় হারামাইনের অন্যতম ইমাম শাইখ মাহির আল মুয়াইকলি ইমামতি করেন।

আর মদিনার মসজিদে নববীতে শাইখ আবদুল্লাহ আল বুয়াইজান জানাজা পড়ান।

এ সময় হারামাইনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

জানাজার পূর্বে হারামাইন শরিফের ব্যবস্থাপনা কমিটির প্রধান শাইখ আবদুর রহমান সুদাইসি বলেন,  নিউজিল্যান্ডে শহীদদের গায়েবি জানাজা পড়ানোর মাকসাদ হলো, আমরা জানিয়ে দিতে চাই, সৌদি আরব সবসময় মুসলিম বিশ্বের পাশে ছিল। মুসলমানদের যে কোনো দুর্যোগকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের বিপক্ষে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা স্পষ্ট জানাচ্ছি, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ