মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

শেখ হাসিনার চোখে চিরকাল প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘শেখ হাসিনার চোখে চিরকাল প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন। ক্ষমতার পৌষ মাস যাতে কোনো দিনই শেষ না হয়, সেই নীতি অবলম্বন করেই দেশ চালাচ্ছে ’ বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (২৪ মার্রাচ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকার গত এক দশকের বেশি সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে। সে জন্য নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিরোধী দল ও মতকে দমন করতে এমন কোনো বর্বর ও নির্দয় পন্থা নেই যা করছেন না।

রিজভী বলেন, স্বৈরাচার দীর্ঘায়িত হলে নাৎসিবাদের উত্তরণ ঘটে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নাৎসিবাদের উপাসক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম-খুন করা হচ্ছে।

খবরের কাগজ খুললেই গুম, ক্রসফায়ার বা বেওয়ারিশ লাশের খবর সেন্সরশিপের পরও প্রায়প্রতিদিনই গণমাধ্যমে আসছে। কোনো মানুষেরই জীবনের নিরাপত্তা নেই

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ