বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের জামাতে মোবাইল বেজে উঠলে যা করব? 

ক্যালিফোর্নিয়ায় মসজিদে আগুন দুর্বৃত্তদের, মিললো ক্রাইস্টচার্চে হামলার ‘রহস্যজনক’ নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রাণহানির কোনও ঘটনা না ঘটলেও এ মসজিদ থেকে একটি নোট উদ্ধার করেছে পুলিশ।

সিএনএন-এর খবরে প্রকাশ, আগুনের ঘটনায় কেউ আহত হননি। ছোট ঘটনা ছিল, যা এড়ানো গেছে সহজেই। তবে একটি নোট উদ্ধার হয়েছে; যাতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলা নিয়ে উল্লেখ রয়েছে।

সূত্র আরও জানায়, মার্কিন পুলিশ এই বিষয়ে মুখ খুলছে না। এতে নোটটি নিয়ে রহস্য তৈরি হচ্ছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে।

সূত্র জানায়, জোরেসোরেই ঘটনার তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে সান ডিয়েগো থেকে ৪৮ কিলোমিটার দূরে। আগুন নেভাতে গিয়ে মসজিদের পার্কিং লটে নোটটি পাওয়া যায়।

কয়েকদিন আগে ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় ৫০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ওই সব মানুষকে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ