রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ

নবগঠিত ময়মনসিংহ সিটির প্রথম ভোট ৫ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৮ এপ্রিল। যাচাই-বাছাইয়ের শেষ দিন ১০ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ মে।

ইসি সচিব আরো বলেন, নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৩০টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, দেশের ১২তম ও সর্বশেষ সিটি করপোরেশন ময়মনসিংহ। ৩৩ সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এই সিটি গঠিত হয়েছে।

২০১৮ সালের ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ পৌরসভাকে দেশের ১২তম সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেয়।

পরে ১৪ অক্টোবর ভৌগলিক সীমানা নির্ধারণ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে সিটি করপোরেশন গঠন করা হয়। এ সিটির আয়তন ৯০.১৭৩ কিলোমিটার। মোট জনসংখ্যা ৮ লাখ ১৩ হাজার ১৪১ জন।

আরআর