বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের জামাতে মোবাইল বেজে উঠলে যা করব? 

ইরানে ভয়াবহ বন্যায় ১৯ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের শিরাজ শহরে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। এতে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া বন্যায় ১০০ জনের বেশি লোক আহত হয়েছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, বন্যায় ১০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে শত শত গাড়ি।

খবরে বলা হয়েছে, শিরাজ শহর ছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও ব্যাপক বন্যার কবলে পড়েছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশটিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে করে তেহরানসহ দেশের আরও ১২টি প্রদেশে বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী দল। তাদের অভিযোগ বন্যায় আক্রান্তদের তেমন ত্রান ও সাহায্য করা হচ্ছে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ