বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের জামাতে মোবাইল বেজে উঠলে যা করব? 

ফের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর তান্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামাসের কথিত হামলার জবাব দিতে দখলদার ইসরায়লি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে তান্ডব শুরু করেছে। একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ অবস্থাতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজা উপত্যকা।

সোমবার সন্ধ্যা থেকে ইসরায়েলের সেনাবাহিনী এ হামলা শুরু করেছে। গাজার উত্তরাংশে এই হামলা চলছে বলে স্থানীয় তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল আর‌্যাবিয়া ডটনেট।

ইসরায়েল দাবি করছে, সোমবার গাজা থেকে মধ্য ইজরায়েলে একটি রকেট ছোঁড়া হয়। সেটি একটি বাড়িতে গিয়ে পড়ে। এই হামলায় ৭ জন আহত হয়েছেন। এর পরই তারা
হাসমাসের ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  শুক্রবার সন্ধ্যায় একাধিক বিস্ফোরণে আওয়াজ শোনা গিয়েছে বলে গাজার বাসিন্দারা জানিয়েছেন।

ইহুদিবাদী ইসরায়েলের এই হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটবে বলে ধারণা করছে গণমাধ্যমগুলো।

সূত্র: আল-আর‌্যাবিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ