শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

চট্টগ্রামে বিয়ে ও সুখী দাম্পত্য বিষয়ে সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ে আমাদের জীবনের এমন একটি অধ্যায় যা নিয়ে আমরা খুব ফ্যান্টাসিতে থাকি। বিয়ে বলতে শুধু ঘুরাঘুরি গল্পকরা আর একসাথে স্বপ্ন দেখা বুঝি, কিন্তু আসলেই কি শুধু এতটুকু? এর বাইরেও কি আরও কিছু আছে?

বৈবাহিক জীবনের সফলতা কিভাবে আসে? একটি সফল বৈবাহিক জীবন কাকে বলে? একজন স্বামী এবং স্ত্রী কিভাবে একটি সফল বৈবাহিক জীবন গড়তে পারে? এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হচ্ছে একটি সেমিনার।

বিয়ে, দাম্পত্যজীবন, তালাক ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আমাদের অনেক কিছুই অজানা। কিভাবে দাম্পত্য জীবনে সুখী থাকা যায়, দ্বীনদার সঙ্গিনী পাওয়া যায় আমরা অনেকেই জানি না। সেমিনারে দাম্পত্য জীবনে ভালো থাকার উপায়গুলো নিয়ে হবে অভিজ্ঞদের আলোচনা।

"Successful Married Life" নামের এ ইভেন্টের আয়োজক সুন্নাহ কেয়ার। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মুফতি আবদুল্লাহ আল মাসুম।

আগামী ৩০ মার্চ সকাল নয়টায় চট্টগ্রামের হালিশহরে অনুষ্ঠিত হবে এ সেমিনার। অনুষ্ঠানে আগ্রহীদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। ফি ৫০০ টাকা।

ইভেন্টের লিংক- সাক্সেসফুল মারেজ লাইফ। অথবা ফোন +8801309001189

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ