রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

জার্মানে বন্ধ হতে যাচ্ছে আল-নূর মুসলিম কিন্ডারগার্টেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির রাইনলান্ড-ফালৎস রাজ্যের একমাত্র মুসলিম কিন্ডারগার্টেন মাইনৎস শহরের আল-নূর কিন্ডারগার্টেন৷ কিন্তু আদালতের এক সাম্প্রতিক রায়ের কারণে ৩০ এপ্রিল বন্ধ হয়ে যাচ্ছে সেটি৷ খবর ডয়চে ভেলের।

কিছুদিন আগে এই স্কুলটি বন্ধের দাবি জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল৷ ঐ স্কুল পরিচালনাকারী সংস্থা ‘আরব নিল-রাইন' সালাফিস্ট মতাদর্শীদের ঘনিষ্ঠ বলে তাদের অভিযোগ। এছাড়া স্কুলের ভেতর নাকি এমন সব বইপত্র ছড়ানো থাকে, যা শিশুদের জার্মান সমাজে মিশতে সমস্যার জন্ম দেয়৷

আদালত এসব অভিযোগের সত্যতা যাচাই করে স্কুলটি বন্ধের রায় দিয়েছে৷

তবে আদালতের রায় সত্ত্বেও সালাফিস্ট-ঘনিষ্ঠ হবার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ‘আরব নিল-রাইন' সংস্থার মুখপাত্র সামি এল হাগ্রাসি৷ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি৷ সামি বলেন, ‘আমরা জার্মান সংবিধান মেনে চলি ও তাকে সম্মান করি৷'

আপাতত স্কুলে পাঠরত শিশুদের বাবা-মায়েদের বাড়তি সময় দেওয়া হয়েছে, যেন তারা বাচ্চাদের জন্য বিকল্প স্কুলের সন্ধান করতে পারেন৷

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ