বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের জামাতে মোবাইল বেজে উঠলে যা করব? 

ফিলিস্তিনিদের বাড়ি বাড়ি তল্লাশি, আটক ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ১৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। মঙ্গলবার গভীর রাতে এবং সোমবার সকালে এ তল্লাশি চালানো হয়।

তুর্কি গনমাধ্যম আনাদলু-এর তথ্য অনুযায়ী, পশ্চিম তীর থেকে ১১ জন গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে দ্যা পেলেস্টাইন ইরফরমেশন সেন্টার জানায়, হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইসরায়েল। বুধবার সকাল পর্যন্ত পশ্চিম তীরের ১১ জন সহ মোট ১৯ ফিলিস্তিনিকে আটক করেছে তারা।

তবে সংঘাতে না জড়াতে সতর্ক করতে তারা ফিলিস্তিনি ঘরগুলোতে গিয়েছিল বলে ইসরায়েলী সেনাবাহিনীর দাবি।

ফিলিস্তিনের পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি বাহিনীর হাতে ৫৭০০ ফিলিস্তিনি আটক রয়েছে। যার মধ্যে ৪৮ জন মহিলা এবং ২৩০ জন শিশু। যারা সেখানে অমানবিক জীবনযাপন করছে।

উল্লেখ্য, সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলার জবাবে সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েল বাহিনী প্রচণ্ড চালায়। মিসরের মধ্যস্থতায় সোমবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে থেকে ফের হামলা শুরু করে ইসরায়েল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ