বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের জামাতে মোবাইল বেজে উঠলে যা করব? 

কাশ্মীর সমস্যা সমাধান করতে চান মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী।

কেউ না পারলে আমাকে দায়িত্ব দিক। কাশ্মীরে গিয়ে থাকব।ওখানকার মানুষদের সঙ্গে কথা বলব। সমস্যা বোঝার চেষ্টা করব। পরিবর্তে কিছু চাই না আমার।’

বুধবার (২৭ মার্চ) ভারতের লোকসভা নির্বাচনে দলের ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। এতে রাজ্যের সফল প্রকল্পের উদাহরণ তুলে ধরে তিনি জাতীয় স্তরেও উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মোদী-শাহ জুটির শাসনে দেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাশ্মীর সমস্যা সমাধান ও যোজনা কমিশন ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য রাখেন মমতা।

ইশতেহার প্রকাশ করে মমতা বলেন, ভোটের পর অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করা হবে। তার ভিত্তিতেই সরকার গঠন হবে।

সব শ্রেণি ও বয়সের মানুষের কথা ভেবেই ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানান তিনি। কৃষকদের জীবিকা ও আয়ের ব্যবস্থা, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষাতেই জোর দিয়েছেন মমতা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ