শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

স্থায়ীভাবে বন্ধ হলো চ্যানেল নাইনের বার্তা বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনের বার্তা বিভাগ। বুধবার সন্ধ্যা ৭টার সংবাদ প্রচারের মধ্য দিয়ে বার্তা বিভাগ বন্ধ করে দিলেন চ্যানেলটির মালিকপক্ষ।

এখন থেকে চ্যানেলটি জেনারেল ইন্টারটেইনমেন্ট ও স্পোর্টসভিত্তিক অনুষ্ঠান প্রচার করবে।

চলতি মাসের ৪ তারিখে চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এ বিষয়ে একটি নোটিশ দেয়।

সেই নোটিশে বলা হয়ে, এতদ্বারা চ্যানেল নাইনের বার্তা বিভাগে কর্মরত সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা দীর্ঘদিন যাবত চ্যানেল নাইনে অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, যা চ্যানেল নাইনের ভাবমূর্তি বিভিন্নভাবে বৃদ্ধি করেছে।

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ শুধু জেনারেল ইন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ২৮ মার্চ থেকে চ্যানেল নাইনে খবর সম্প্রচারসহ বার্তা বিভাগে সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বর্ণিত অবস্থায়, বার্তা বিভাগে কর্মরত সব সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দানের নোটিশ প্রদান করা হলো, যা আজ হতে ৯০ দিনের মধ্যে কার্যকর হবে। প্রতিষ্ঠানের প্রতি আপনাদের অবদান চ্যানেল নাইন কর্তৃপক্ষ সব সময় স্মরণ করবে।

চ্যানেলটি থেকে চাকুরি হারানো নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, বার্তা বিভাগ বন্ধ হওয়ায় ঢাকা অফিসে ৯৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও বিভাগ পর্যায়ে নিয়োজিত প্রায় দেড় শতাধিক সাংবাদকর্মী বেকার হলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ