রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ক্রাইস্টচার্চে হামলাকারী থেকে অর্থ নিয়েছে আইডেনটিটারিয়ান মুভমেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রিয়ার উগ্র ডানপন্থী সংগঠন ‘আইডেনটিটারিয়ান মুভমেন্ট’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন শহীদের ঘটনায় জঙ্গি ব্রেনটন হ্যারিসন টারান্ট-এর কাছ থেকে অর্থ নিয়েছে ।

বুধবার অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এ কথা বলেন। দ্য আইডেনটিটারিয়ান মুভমেন্ট হচ্ছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ভিত্তিক ইউরোপিয়ান ও উত্তর আমেরিকার উগ্র ডানপন্থী সংগঠন।

চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, আমরা এখন নিশ্চিত করে বলতে পারি যে, ওই ঘটনার সঙ্গে আর্থিক সহায়তা এবং নিউজিল্যান্ডে  জঙ্গি হামলাকারী ও অস্ট্রিয়ার আইডেনটিটারিয়ান মুভমেন্টের সঙ্গে সম্পৃক্ততা ছিল।

গ্রাজ শহরের আইনজীবীদের একজন মুখপাত্র বলেন, ১৫ মার্চ ক্রাইস্টচার্চে হামলার ইস্যুতে আইডেনটিটারিয়ান মুভমেন্টের প্রধান মার্টিন সেলনার ২০১৮ সালের শুরুর দিকে অভিযুক্ত হামলাকারীর নামের মতো একই নামের এক দাতার কাছ থেকে ১ হাজার ৫০০ ইউরো নিয়েছেন।

ইউটিউবে প্রকাশিত দুটি ভিডিও বার্তা প্রকাশের বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেননি  মার্টিন সেলনার । তবে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি সন্ত্রাসী সংগঠনের সদস্য নই। ওই লোকের (জঙ্গি ব্রেনটন হ্যারিসন টারান্ট-এর জন্য আমার কিছু করার নেই। তবে আমি নিস্ক্রিয়ভাবে তার কাছ থেকে অনুদান নিয়েছিলাম।’

নিউজিল্যান্ড পুলিশ বলছে, গোটা নিউজিল্যান্ডে ও আন্তর্জাতিকভাবে তদন্তকারীরা এ বিষয়ে ব্যাপক তদন্ত চালিয়েছেন। তবে তদন্তের বিষয়ে তাঁরা বিস্তারিত জানাননি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ