রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মোজাম্বিকে কলেরায় আক্রান্ত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: আফ্রিকার মোজাম্বিকে সাইক্লোন ইদাইয়ের আঘাতের ঘটনার পর সেখানে কলেরা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে একটি দাতব্য সাহায্য সংস্থা।

মোজাম্বিকের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিন শেষে কলেরায় ১৩৯ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। ব্যাকটেরিয়া জনিত কলেরা রোগ সাধারণত সংক্রমিত খাবার অথবা পানির মাধ্যমে ছড়িয়ে পরে। সময় মত কলেরার চিকিৎসা না হলে কয়েক ঘণ্টার মারাত্মক ডাইরিয়ায় শরীরের পানি কমে রোগীর মৃত্যু হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ সপ্তাহের প্রথম দিকেই তারা ওই অঞ্চলে ৯ লক্ষ কলেরার টিকা পাঠিয়েছে।

এদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) সতর্ক করে দিয়ে বলেছে, কলেরা প্রদুর্ভাব ছড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। এদিকে ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। এসব ছাড়াও অন্যান্য রোগ ছড়াতে পারে বলে সাবধান করে দিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ সাইক্লোন ইদাইয় আঘাত হানে মোজাম্বিকে। তারপর থেকে সেখানকার জনগন কঠিন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। বহু জায়গায় বিদ্যুৎ নেই, অনেক এলাকা পানিবন্দি এবং বন্যার কারণে সড়ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ