বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের জামাতে মোবাইল বেজে উঠলে যা করব? 

সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টের বাইরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫জন নিহত হয়েছেন। এঘাটনায়  আহত হয়েছেন আরও ১৬ জন।

বৃহস্পতিবার দেশটির রাজধানী শহরের মোগাদিসুতে ওই বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সোমালিয়ার পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আত্মঘাতী ওই হামলার পর সেখানে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয় এবং পাশের দুটি হোটেল ধ্বংস হয়ে যায়। তাছাড়া এলাকার আকাশ ধোয়ায় কালো হয়ে যায়।

আলজাজিরাকে স্থানীয় আইমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দুল কাদির আদনান বলেন, আত্মঘাতী ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। তাছাড়া আহত হয়েছেন ১৬ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী গোষ্ঠীটি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন হামলা চালিয়ে আসছে। তাদের টার্গেটের মধ্যে নিরাপত্তা চৌকি, হোটেল ও সরকারি অফিসও রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ