রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ

রাজধানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শ্যামলীতে বালুবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সোহাগ (১৯) ও শিহান (২০)। দীপু নামে একজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা জানান, শ্যামলী শিশুমেলার বিপরীতে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

আহত অপর দু’জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান। পরে আহত দীপুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, দীপু ভালো আছে। হতাহতরা সম্পর্কে একে অপরের কী হয় তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে তারা মিরপুর এলাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ