রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

এরদোগানকে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানের টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট (একে) পার্টির বিজয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইট বার্তায় তিনি বলেন, পাকিস্তানের জনগণ এরদোগানের আরো বিজয় কামনা করছেন।

এর আগে রোববারে অনুষ্ঠিত তুরস্কের স্থানীয় নির্বাচনে নিজ দলের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট এরদোগান। সোমবার সকাল থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। তবে রাজধানীতে বিরোধী দলের বড় ধরনের জয়কে একে পার্টির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া এ নির্বাচনকে এরদোগানের জনপ্রিয়তার জন্য বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করেছেন বিশ্লেষকরা। দেশটির আট কোটি ১০ লাখ লোক বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।

আঙ্কারার পৌর মেয়র হিসেবে বিরোধীদল জয়ী হলেও বাকি ২৫ জেলায় একে পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে রাজধানীতে গত ২৫ বছর ধরে এরদোগানের দল ও তার পূর্বসূরি ইসলামপন্থীরা বিজয়ী হয়ে আসছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ