শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আসামে জোর করে মুসলিমকে শুকরের মাংস খাওয়ানোর ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম অঙ্গরাজ্যের বিশ্বনাথ জেলায় গরুর মাংস বিক্রির অপরাধে ৬৮ বছর বয়সী এক মুসলিমকে মারধর করে শুকরের মাংস খাওয়ানোর অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম শওকত আলী।

গত (রোববার) ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। বর্তমানে শওকত একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভির।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় রাস্তায় হাঁটু গেড়ে মাথা নীচু করে নিজেকে ছেড়ে দেয়ার আর্তনাদ জানাচ্ছেন তিনি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতের শক্তিশালী সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয় , এই ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। যার একটি দায়ের করেছেন শওকতের ভাই। ভিডিও দেখে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

ভিডিওতে একজনকে জিজ্ঞাসা করতে দেখা যায়, তুমি কি বাংলাদেশি? তোমার নাম কি নাগরিক পঞ্জিকায় (এনআরসি) আছে?

এমএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ