মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যেখানে শায়িত হলেন ড. জসিম উদ্দীন নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চট্টগ্রামের দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মা’আরিফের সহকারী পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস ড. জসীম উদ্দীন নদভী (৫১) মঙ্গলবার (৯ এপ্রিল) ইন্তেকাল করেন।

এর আগে সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ওমরার উদ্দেশ্যে সফর করেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি জামিয়া  জামিয়া দারুল মা’আরিফের বর্তমান পরিচালক আল্লামা সুলতান যওক নদভীর মেয়ে জামাতা ছিলেন। আরবি সাহিত্যের শিক্ষক ও আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংস্থা থেকে প্রকাশিত মাসিক আল-হকের সহ-সম্পাদক ছিলেন।

মক্কা মুকাররমায় অসংখ্য সাহাবী রাযিয়াল্লাহু তায়ালা আনহুমদের স্মৃতি ও পূণ্যধন্য জান্নাতুল মুআল্লায় শায়িত হলেন সদ্য প্রয়াত চট্টগ্রামের জামিয়া দারুল মা’আরিফের সহকারী পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস ড. জসীম উদ্দীন নদভী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ