রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বোরখা পরা মহিলারা জাল ভোট দিচ্ছেন, দাবি বিজেপি প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ বৃহস্পতিবার উত্তর প্রদেশের ৮ আসনে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মুসলিম নারীদের দিকে জাল ভোট দেয়ার অভিযোগের আঙুল তুললেন বিজেপির এক প্রার্থী। ঘটনা উত্তর প্রদেশের মোজাফফরপুরে আসনে। যেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান।

সংবাদমাধ্যমের কাছে তিনি অভিযোগ করেন, ‘যেসব মহিলা বোরখা পরে ভোট দিতে আসছেন তাদের পরীক্ষা করে দেখা হচ্ছে না। এভাবেই দেদারসে জাল ভোট দেয়া চলছে। কমিশন এ বিষয়টি না দেখলে আমি পুননির্বাচনের দাবি করব।’

আসনটিতে গতবায় জয়ী হয়েছিল বিজেপি। এই আসনে রয়েছেন ১৬ লাখ ভোটার রয়েছেন। এদের মধ্যে ৫ লাখ মুসলিম। উত্তরপ্রদেশের মেরুকরণের রাজনীতিতে এরাই বালিয়ানের বিপদ হতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাকি ১১ লাখ ভোটারও কয়েক ভাগে বিভক্ত।

সাম্প্রদায়িক উত্তেজনাপ্রবণ মোজাফফরপুরে এবার মূল লড়াই রাষ্ট্রীয় লোকদল ও বিজেপির মধ্যে। লোকদলকে সমর্থন করছে স্থানীয় দুটি দল। ফলে লড়াইটা অজিত সিং, মায়াবতী ও অখিলেশের সঙ্গে বালিয়ানের।

২০১৩ সালে ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয় মোজাফফরপুরে। ৬০ জনের মৃত্যু হয়, ৫০ হাজার মানুষ বাড়িছাড়া হন। ওই ঘটনার ৬ মাস পর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে জয়ী হন সঞ্জীব বালিয়ান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ