রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার হামাপ্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপাণাস্ত্র হামলা চালালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপাণস্ত্র ধ্বংস করেছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য প্রকাশ করেছে।

সাত বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে বেশ কিছু সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল।

সামরিক সূত্রের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা সানা বলছে, মাসইয়াফ শহরে আমাদের একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সানা জানিয়েছে, শত্রু ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা হয়েছে। লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই তাদের কয়েকটি গুলি করে ধ্বংস করা হয়েছে। যদিও আমাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত ও তিন যোদ্ধা আহত হয়েছেন।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ