মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল

নুসরাত হত্যার আরেক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে ময়মনসিংহের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, 'নুসরাত হত্যা মামলার তৃতীয় আসামি শাহাদাত হোসেন শামীমকে গ্রেফতার করা হয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে ময়মনসিংহের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়'।

এদিকে একইদিন শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে হত্যার অন্যতম আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ দল। গ্রেফতারে তাদের সহায়তা করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ