রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র

ম্যাডামের শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত দুই সপ্তাহে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ম্যাডাম বেশ অসুস্থ। উনি এখনো ভালোভাবে খেতে এবং পা ভাঁজ করতে পারছেন না। তার বাঁ হাতে কোনো উন্নতি নেই। তিনি এ হাতে কাজ করতে পারছেন না এবং তিনি এমন অবস্থার মাঝ দিয়েই যাচ্ছেন।

ফখরুল আজ বিকাল ৪টা ৫ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানকে নিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে বিএসএমএমইউর ৬২১ নম্বর কক্ষে যান এবং ঘণ্টা খানেক পর তারা বেরিয়ে আসেন।

তিনি বলেন, তাদের চেয়ারপার্সনকে তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক দিয়ে সুচিকিৎসা করানো একান্ত প্রয়োজন। আমরা মনে করি তিনি এখানে তেমন চিকিৎসা পাচ্ছেন না। আমাদের মনে হয় না আগের তুলনায় তার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়েছে।

প্যারোলে মুক্তি ও সংসদে বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এসব বিষয়ে কোনও আলোচনা করিনি। আমরা তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে আসছিলাম। স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির জন্য বিএনপি নেতাদের দাবির মাঝে গত ১ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। খালেদা জিয়া বিএসএমএমইউতে আসার পর এ প্রথম তিনি দলের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন।

-এএ