রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তোহফা কালেকশনের বর্ষপূর্তিতে ওয়েবসাইট উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
আওয়ার ইসলাম

দেশ ও বিদেশের ক্রেতাদের সুবিধার্থে জনপ্রিয় অনলাইন অফলাইন শপ তোহফা কালেকশন ওয়েবসাইট উন্মোচন করলো। এখন থেকে তাদের সাইটটি ভিজিট করে পছন্দের পণ্য খুব সহজেই অর্ডার করা যাবে।

গেল বছরে যাত্রা শুরু করে তোহফা কালেকশন। এই শপটি মানোন্নত হালাল পণ্য গ্রাহকদের দরজায় সফলতার সাথে পৌঁছে দিয়ে আসছে।

গত ১৪ এপ্রিল (রবিবার) তোহফা কালেকশনের এক বছর পূর্ণ হয়। বছরপূর্তির দিনে তারা ক্রেতাদের সুবিধার্থে ওয়েবসাইট উন্মোচন করেন।

রাজধানীর পল্টন প্লাজায় তুহফা কালেকশনের শোরুমে গত ১৪ এপ্রিল (রবিবার) ৩টায় আলেম ওলামা ও কলরব শিল্পীদের উপস্থিতিতে ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলরবের সিনিয়র শিল্পী তোহফা কালেকশনের সিইও আরিফ আরিয়ান জানান, আমরা সফলতার সাথে এক বছর পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ক্রেতাদের সেবার মান নিশ্চিত করতে এবং দেশ ও বিদেশের ক্রেতাদের কাছে তুহফা কালেকশনকে আরও বিশ্বস্ত করতে আমাদের এই ওয়েবসাইট চালু করা। ওয়েব সাইটের মাধ্যমে ক্রেতা তাদের পছন্দের পণ্য খুব সহজেই অর্ডার করার সুবিধা পাবেন।

তিনি জানান, রমজান উপলক্ষে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে তোহফা কালেকশন আরও নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছে। ক্রেতাদের দোয়া ও সহযোগিতা পেলে তোহফা কালেকশন আরও এগিয়ে যাবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদৌস, কলরব শিল্পী কলরবের সিনিয়র শিল্পী মুহাম্মাদ বাদরুজ্জামান, তোহফা কালেকশনের সিইও আরিফ আরিয়ান,জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু রায়হান,কলরব শিল্পী হলি টিউন স্টুডিওর সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজ আলম,আবির মাহমুদসহ তোহফা কালেকশনের কর্মকর্তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ