মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

পবিত্র শবে বরাতের ছুটি ২২ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রশাসন মন্ত্রণালয় পবিত্র শবে বরাতের সরকারি ছুটির তারিখ ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল পুনর্নির্ধারণ করেছে।

সরকারের নির্বাহী আদেশে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করে বুধবার (১৭ এপ্রিল) এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৭ এপ্রিল শাবান মাস শুরু ধরে ২১ এপ্রিল শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল ২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী। শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে।

এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ৮ এপ্রিল। সেই হিসেবে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল দিবাগত রাতে। একদিন পিছিয়ে যাওয়ায় শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা শেষে জানিয়েছিল, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

ইতোমধ্যে আধা সরকারি-স্বায়ত্তশাসিত-বেসরকারি সংস্থাগুলো ২২ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারণ করে নোটিশ জারি করতে শুরু করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ