শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পরীক্ষা বাতিল ইস্যুতে ফের জরুরি বৈঠকে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

প্রশ্নপত্র ফাঁসের তদন্তের অগ্রগতি এবং চট্রগ্রামের হাটহাজারী মাদরাসার ফজিলত ২য় বর্ষের (মেশকাত) পরীক্ষা স্থগিত নিয়ে ধুম্রজাল তৈরি হওয়ায় আবারো জরুরি বৈঠকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে একটি বিশ্বস্ত সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৩ এপ্রিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে  দাওরায়ে হাদীস (তাকমিল) এবং বেফাকের অধীনে অনুষ্ঠিত ফজিলত ২য় বর্ষের (মেশকাত) পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ।

শীর্ষ মুরুব্বিদের এ সিদ্ধান্তের পরও  চট্রগ্রামের হাটহাজারী মাদরাসাসহ সারাদেশের আরও কয়েকটি কেন্দ্রে ওই শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আব্দুস সাত্তার এ বছর হাটহাজারী মাদরাসার পরীক্ষা কেন্দ্রের প্রধান পরিক্ষক ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে খাস কমিটির একটি জরুরী বৈঠক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্রগ্রামের হাটহাজারী মাদরাসাসহ অন্যান্য কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়।

এদিকে হাটহাজারী মাদরাসা সূত্রের দাবি, তাদের সিলেবাসের ভিন্নতা এবং আনুষ্ঠানিকভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত না জানানোর কারণে তারা সকল বিষয়ের পরীক্ষা চলমান রাখে। তাছাড়া এখন পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় নতুন করে পরীক্ষা নেওয়া কঠিন বলে জানায় তারা।

আজকের বৈঠকে বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, বেফাকের মহসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন,ময়মনসিংহের মাওলানা আব্দুল হক, বেফাকের কোষাধ্যক্ষ মাওলানা মনির আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে সারাদেশে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংà¦