মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রাঙ্গামাটিতে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটি শহরে নিজ ঘর থেকে ফরহাদ আলম (২০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন পুলিশ লাইন এলাকা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ দুই বছর ধরে পুলিশ সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার আবদুল ওহাবের ছেলে।

জানা যায়, ফরহাদ স্ত্রীকে নিয়ে পুলিশ কোয়ার্টারে থাকতেন। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় কয়েকদিন আগে তাকে বগুড়ায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি জাহিদুল হক রণি জানান, শুক্রবার রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ফরহাদের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।

তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে ফরহাদ আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ