শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এবার ফেসবুকে কনটেন্ট দেখতেও লাগবে টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে ফেসবুকে বিশেষ কনটেন্ট দেখতে টাকা লাগবে। পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে এই নতুন নিয়ম। ফুটবল থেকে কমেডি, পড়াশোনা থেকে রান্নাবান্না- ফেসবুকে রয়েছে এরকম অনেক গ্রুপ।

কয়েক ধরনের গ্রুপে এবার নির্দিষ্ট এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে হলে গ্রুপের সদস্যদের টাকা দিয়ে তা দেখতে হবে। প্রাথমিক ভাবে রান্নাবান্না, সন্তান প্রতিপালন, ঘর পরিষ্কার ইত্যাদি বিষয়ক প্রাইভেট গ্রুপে এই নিয়ম চালু হচ্ছে।

তবে আপাতত খুব বেশি গ্রুপের ক্ষেত্রে এই ব্যবস্থা হচ্ছে না বলেই জানিয়েছেন ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর অ্যালেক্স ডেভ।

এই নতুন নিয়মে গ্রুপ অ্যাডমিনরা চাইলে সদস্য প্রতি মাসে ২ হাজার টাকারও বেশি চাওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে কেউ এই টাকা দিলে তবেই দেখতে পারবে ওই নির্দিষ্ট ছবি বা ভিডিও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ