শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পবিত্র শবে বরাত: আল্লাহর রহমত-মাগফিরাত কিভাবে পেতে পারি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান
আমীর, মজলিসে দাওয়াতুল হক
মুহতামিম, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকা

হাদিসে শরিফে শবে বরাতের বিশেষ ফয়েয ও বরকতের কথা উল্লেখ রয়েছে। এ বরকত হাসিল হয় আমলের মাধ্যমে। তাই এটি হলো আমলের রাত, ইবাদতের রাত। অতীব পরিতাপের বিষয় যে, আমরা জযবার কারণে অনেক সময় উপকারের নিয়তে অপকার করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। অনেক সময় শরিয়ত এবং সুন্নতের সীমারেখা অতিক্রম করে বসি।

এ রাতে যাদের ভাগ্যে কল্যাণের সিদ্ধান্ত গৃহীত হবে, যাদের দোয়া মঞ্জুর করা হবে, তারা বড়ই ভাগ্যবান। তারা মহান আল্লাহর প্রিয় বান্দা। যারা তাদের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের আশেপাশে থাকে, তাদের সঙ্গে উঠাবসা করে মহাব্বত ও শ্রদ্ধা রাখে, আল্লাহ পাক তাদের বঞ্চিত করেন না বলে ঘোষণা করেছেন।

রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিকে ইঙ্গিত করে হাদিসে কুদসিতে উল্লেখ করেন, তারা পূণ্যশীল জামাতের সহযাত্রী, তাদের বঞ্চিত করা হবে না।

আসলে আমাদের এমন যোগ্যতা নেই যে, আল্লাহপাকের শান অনুযায়ী কোনো আমল এই রাতে তার দরবারে পেশ করব। তাহলে আমরা আল্লাহর রহমত এবং মাগফিরাতের অধিকারী কিভাবে হতে পারি? হতে পারি এভাবে যে, এ রাতে আমরা আল্লাহর প্রিয়জনদের সাদৃশ্য অবলম্বন করব, তাদের সঙ্গে বসব, তারা যা করে তাই করব।

এ রাতের ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে যে, অন্যান্য রাতে আল্লাহ পাক শেষ রাতে বান্দাকে ক্ষমা করার জন্য, বিপদমুক্ত করার জন্য এবং হালাল রিজিক প্রদানের জন্য আহ্বান করেন, আর এ রাতে প্রথম থেকেই আহ্বান জানাতে থাকেন।

ফেরেশতাদের আগমনও প্রথম রাত থেকেই শুরু হয়ে যায়, তারা মানুষের জন্য আল্লাহর দরবারে কল্যাণের দোয়া করতে থাকে। হাদিসে পাকে আছে, শবে বরাতে অসংখ্য অগণিত ফেরেশতার আগমন ঘটে।

হজরত জিবরাঈল আ. পাখির ঝাঁকের ন্যায় অসংখ্য ফেরেশতাকে নিয়ে পৃথিবীতে আগমন করেন এবং সমগ্র পৃথিবীতে বিচরণ করেন। তারা ইবাদতে নিমগ্ন মানুষের নাম-ঠিকানা ও আমলসমুহের সূচিপত্র তৈরি করে মহান আল্লাহপাকের দরবারে জমা দিয়ে থাকেন।

আল্লাহ পাক মানুষের জীবন-মৃত্যুর আগে-পরের সব কিছু জানা সত্ত্বেও কেন ফেরেশতাদের এ রিপোর্ট দান করার ব্যবস্থা? এর রহস্য তিনিই ভালো জানেন। তবে মানব সৃষ্টির প্রথম পর্যায়à§