মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধস, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জ উপজেলার একটি বাসায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

২১ এপ্রিল (রোববার) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার থানার ভুলতা এলাকায় বিস্ফোরণে দেয়াল ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- রাকিব(২৫) ও শামীম (৩০)। আহতরা হলেন- লিয়াকত (৩৫), আরিফুল (৩৬), হজরত আলী (৩০) ও তরিকুল (২৮)।

হতাহত ব্যক্তিরা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভুলতা এলাকায় একটি বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন তারা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম। এ ছাড়া দেয়ালচাপায় আহত হন হজরত আলী ও তরিকুল। লিয়াকত ও আরিফুল বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।

উদ্ধারকারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে হতাহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ও দুজনকে ক্যাজুয়ালটিতে ভর্তি করা হয়েছে।

নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান মো. বাচ্চু মিয়া।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ