মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ক্রাইস্টচার্চ হামলার পর মুসলিমদের স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২ মসজিদে জুমআর নামাজের সময় এক খ্রিস্টান জঙ্গির ভয়াবহ হামলায় ৫৫ জন মুসল্লি শহিদ হন। আর এ হামলায় আহত হন আরো ৫০ জন।

আহত ও হত্যাকাণ্ডের শিকার মুসল্লিসহ সে সময় মসজিদে অবস্থানকারী সব মুসলিমদের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি তথা স্থায়ী বসবাসের সুযোগ দিতে যাচ্ছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চের ২টি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হন মুসলিমরা। এর পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গতকাল ২৪ এপ্রিল (বুধবার) একটি নতুন ভিসা পদ্ধতি চালু করেছে।

ওই হামলার সময় দুটি মসজিদের যে কোনো একটিতে উপস্থিত ছিলেন এমন ব্যক্তিরাই এই নতুন ভিসার সুবিধা পাবেন। আল-নুর ও লিনউড মসজিদে হামলার সময় থাকা মুসল্লিদের বিশেষ ব্যবস্থায় এ ভিসা প্রদান করবে দেশটি।

উল্লেখ্য যে, ক্রাইষ্টচার্চের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পার্মানেন্ট রেসিডেন্স ভিসা চালু করা হয়েছে তা ২৪ এপ্রিল ২০১৯ থেকে কার্যকর হবে। ২০২১ সালের ২৪ এপ্রিলের পর পার্মানেন্ট রেসিডেন্স ভিসার জন্য আবেদন করা যাবে না।

নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী ঘটনায় হতাহত ও মসজিদে অবস্থানকারীদের জন্য পার্মানেন্ট রেসিডেন্স তথা স্থায়ী বসবাসের সুযোগ দেশটির সরকারের এক যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগ।

সূত্র: রয়টার্স ও ডেইলি মেইল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ