রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চ্যাটিংয়ের স্ক্রিনশট নেওয়া বন্ধে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চ্যাটিংয়ের স্ক্রিনশট নেওয়া বন্ধে পদক্ষেপ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটিতে শিগগিরই আসছে নতুন আপডেট। পাশাপাশি নতুন আপডেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং নিয়েও পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন এই আপডেট আসার পর থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে ইউজারকে। ইতোমধ্যেই আইওএস সংস্করণে নতুন এই ফিচারটি যোগ করেছে হোয়াটসঅ্যাপ। তবে আইওএস ডিভাইসগুলোতে প্রতিবার স্ক্যান করে চ্যাটিংয়ে ঢুকতে হয় ইউজারকে।

এবার প্রতিটি চ্যাটে নয় বরং পুরো অ্যাপটিকেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের আওতায় আনার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ।

এর আগে সম্প্রতি নতুন এই ফিচারের বেটা সংস্করণের একটি ছবি দেখিয়ে ওয়াবেটালইনফো জানায়, 'পুরো অ্যাপটিই সুরক্ষিত করা হবে। এর ফলে হোয়াটসঅ্যাপে ঢুকতে ইউজারকে তার পরিচয় শনাক্ত করতে হবে। ফিচারটি চালু করা থাকলে হোয়াটসঅ্যাপ খুলতে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। পাশাপাশি স্ক্রিনশট ব্লকের ফিচারটিও কার্যকর থাকবে'।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ