রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রমজান উপলক্ষে আঞ্জুমানে তা’লীমুল কুরআন ঢাকা মহানগরীর জরুরী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান উপলক্ষে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ এপ্রিল ) পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরীর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্ত্বে ও ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী জামিল আহমদ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক।

সভায় রমজানকে কেন্দ্র করে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়-
১. ঢাকা মহানগরের অস্থায়ী মারকাজ করা হয়েছে; দারুল উলূম মহিলা মাদরাসা, মিরপুর-১, ঢাকা।
২. রমজানের পূর্বেই ঢাকাস্থ প্রশিক্ষণ কেন্দ্রগুলোর খোঁজ খবর নেয়।
৩. প্রশিক্ষণ কেন্দ্রগুলোর অনুমোদন দেয়া ও নবায়ন করা এবং নতুন কেন্দ্র দেয়া।
৪. অনুমোদনের সাথে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়া।
৫. রমজানের পর শাইখুল কুররা ভানুগাছী রাহ. জীবন শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের জেদ্দা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী উবায়দুর রহমান, আঞ্জুমানের কেন্দ্রীয় পরিক্ষক পরিদর্শক ‍ও প্রশিক্ষক মাওলানা ক্বারী হোসাইন আহমদ বাহুবলী, ঢাকা মহানগরীর উপদেষ্টা মাওলানা ক্বারী রফিকুল ইসলাম ও মুফতী আব্দুল হক আমিনী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ