রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জামায়াতের সংস্কারপন্থীদের নতুন দল ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামী ভেঙে নতুন দল গঠন করা হয়েছে। নতুন দলের নামকরণ করা হয়েছে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল একাত্তরে দলের নতুন নাম ঘোষণা করা হয়।

জামায়াতের ভেতরে সংস্কারের দাবি তুলে সম্প্রতি যারা দল থেকে পদত্যাগ করেছেন অথবা বহিষ্কার হয়েছেন, সেইসব সংস্কারপন্থী নেতা নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছেন। গত কয়েক মাস ধরে এই ব্যাপারে ভেতরে কাজ করছিলেন তারা। সম্প্রতি একটি সভায় সংস্কারপন্থীরা সিদ্ধান্ত নেন নতুন একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর।

jনতুন এই প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য ঢাকা থেকে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের সংস্কারপন্থী নেতা মুজিবুর রহমান মঞ্জু। আর দেশের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

জামায়াত থেকে বহিষ্কার হওয়ার পর মুজিবুর রহমান মঞ্জু সংস্কারপন্থীদের সংগঠিত করে জামায়াতের বিকল্প একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করে আসছিলেন। এই চেষ্টার প্রাথমিক পর্যায়ে সম্প্রতি নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে গত ২৫ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক শোকসভা আয়োজন করেন তিনি। ওই শোকসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন দলের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রচলিত কোনো রাজনৈতিক ধারা বা দলের অনুসারী কিংবা অনুরক্ত নয়, এটা সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ একটি স্বতন্ত্র ধারা। জামায়াতে ইসলামীসহ বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দল হবে সত্যিকার অর্থে ইনক্লুসিভ ও একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক কার্যক্রম।’

বিস্তারিত আসছে…


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ