রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাদরাসা শিক্ষার্থীদের জন্য ১৫ দিনব্যাপী 'ইংরেজি ভাষা শিক্ষা কোর্স'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধুনিক ও উন্নত শিক্ষাপদ্ধতির অনুসরণ করে কওমি মাদরাসার ছাত্রদের জন্য ১৫ দিন ব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের আয়োজন করেছে ‘ইবনে খালদুন পাঠচক্র’। ভাষার প্রধান চারটি মডিউল শোনা, বলা, পড়া ও লিখা শিখানোর চেষ্টা করা হবে। সফল ভাবে সম্পন্নকারী কোর্স শেষে ইংরেজিতে প্রয়োজনীয় কথা বলা, পড়া, লিখা ও শুনে বুঝতে পারবেন।

আগামী ৬মে থেকে নারায়ণগঞ্জের মাদানীনগরে অবস্থিত মা‘হাদুশ শাইখ ইদরীস আল ইসলামীতে কোর্সটি শুরু হবে। কওমি মাদরাসা থেকে নাহবেমীর সমাপ্ত করেছে এমন যেকোন ছাত্র কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।

কোর্স পরিচালনা করবেন, আলাউদ্দিন রফিক (বিএসএস, এমএসএস, রাষ্ট্রবিজ্ঞান- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা),যুবায়ের রশীদ (এলএলবি, এলএলএম - ঢাকা বিশ্ববিদ্যালয়), এডভোকেট, ঢাকা জজ কোর্ট, প্রাক্তন প্রভাষক, উত্তরা বিশ্ববিদ্যালয়, তুহিন মাহমুদ (বিএড ও এমএড, শিক্ষা গবেষণা ইনিস্টিটিউড- ঢাকা বিশ্ববিদ্যালয়) পরিচালক, সাইফুর্স, সোনারগাও শাখা, নারায়ণগঞ্জ, মোঃ আরিফ বিল্লাহ (তাকমিল, অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ঢাবি), মোঃ আশিকুল ইসলাম (তাকমিল, অনার্স (আইন) ঢাবি)।

ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্ধারিত আসন আগামী ৪ মে পর্যন্ত আগ্রহীদের ভর্তি নেয়া হবে। কোর্স ফি- ২০০০(দুই হাজার) টাকা।

সার্বিক যোগাযোগ : ০১৯৪২৯৭৯৯০৮, ০১৭৩৫৮৯৫৯৮৯

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ