রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ছাত্রশিবিরের ইতিহাস অত্যন্ত খারাপ: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রশিবিরের ইতিহাস অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর কিছু ছেলে নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে।’

রবিবার (২৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘ছাত্রশিবিরের অতীতের ভূমিকায় মানুষের মনে সন্দেহ আছে, ঘৃণা আছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ও গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করবো, তারা যেন জামায়াত-শিবিরের এই নতুনভাবে সংগঠিত হওয়ার পেছনের উদ্দেশ্য ভালোভাবে জানতে পারে এবং সতর্ক থাকে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘বিএনপির নির্বাচিত নেতারা সংসদে যোগদানের পথে। একজন যোগদান করে এ যাত্রা শুরু করেছে। যখন শুরু হয়েছে আমি মনে করি সবাই যোগদান করবে, তবে মির্জা ফখরুল সম্পর্কে বলতে পারব না।’

এসময় আরও ছিলেন– আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য গোলাম মাওলা নকশবন্দী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

কেপি