রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণেরবার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়

এ ঘটনায় মালয়েশিয়ান নাগরিক ইয়াং ডন সিউ (৪৩) নামে ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কাস্টমস হাউস সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর মালয়েশিয়ান নাগরিক ইয়াং ডন সিউকে সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হয়।

পরে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি—মোট নয়টি স্বর্ণেরবার রয়েছে। বারগুলো ২৪ ক্যারেট মানের। এগুলো কালো কাপড়ের তৈরি একটি বেল্টে মুড়িয়ে যাত্রীর শার্টের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।

কাস্টমস সূত্র আরও জানায়, ওই যাত্রী স্বর্ণের বিষয়ে কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি। এছাড়া স্বর্ণের বৈধতা প্রমাণে কোনো নথি বা প্রয়োজনীয় দলিলও দেখাতে পারেননি।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী আইনগত কার্যক্রমের জন্য স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনে যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ