রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সাংবাদিক মাহফুজ উল্লাহর জানাজা বাদ জোহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ শনিবার গভীর রাতে ঢাকায় এসে পৌঁছেছে।

রাত পৌনে ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দর থেকে মাহফুজ উল্লাহর মরদেহ মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামীতে গোসল শেষে রাতে তার মোহাম্মদপুরের বাসায় মরদেহ সংরক্ষণ করা হয়। তার প্রথম জানাজা রোববার জোহরের নামাজের পর গ্রিনরোড ডরমিটরি মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে। এরপর মরহুমের ইচ্ছা অনুযায়ী তাকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

শনিবার সকাল ১০টা ৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ