মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বসিলার 'জঙ্গি আস্তানায়' কমপক্ষে একজন নিহত: র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরে বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘আস্তানায় অন্তত একজন মারা গেছে। পুরো জায়গা সুইপিং শেষ হয়নি। সুইপিং শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে র‍্যাব বাড়িতে প্রবেশ করে। এখন উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের কর্মকর্তারা।

এর আগে রবিবার রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। বাড়ির ভেতর থেকে গুলি ও দু'টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার সকালে মুফতি বলেন, বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। চার কক্ষ বিশিষ্ট একটি এক তলা টিনশেড ভবন। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরই বাড়িটি অভিযান শুরু করে র‌্যাব-২।

র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, ‘আমরা বাসাটি ঘিরে রেখেছি। ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ