সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


লেখালেখি ও সাংবাদিকতা কোর্সে দশ তারকা আলেমের ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
আওয়ার ইসলাম

প্রতি বছরের মতো এবারও লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ে কোর্সের উদ্যোগ নিয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। সহযোগিতায় আছে অনলাইন বুকশপ রকমারি ডটকম। তত্ত্বাবধানে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। তবে এ বছরের কোর্সটি অন্য বছরের চেয়ে একটু ভিন্ন।

এ বছরের কোর্সে ঘটতে যাচ্ছে দেশখ্যাত তারকা আলেমদের মিলনমেলা। এখানে আগমন ঘটবে অনেক মহীরুহের। যাদের সামান্য পরশ পেতে মরিয়া লিখতে আগ্রহী তরুণরা। কিন্তু এবার আর দূরে কোথাও যেতে হবে না। আপনার হাতের নাগালে হওয়া লেখালেখি ও সাংবাদিকতা কোর্সেই পাবেন সবার সংস্পর্শ। নিতে পারবেন লেখালেখি বিষয়ে প্রশিক্ষণ।

২০ দিনের লেখালেখি ও সাংবাদিকতা কোর্সটি চলবে ১ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত। কাফিয়া জামাত থেকে দাওরায়ে হাদিস বা মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা লেখালেখি ও সাংবাদিকতা কোর্সে অংশ নিতে পারবেন।

আবাসিক-অনাবাসিক ব্যবস্থাপনায় ঢাকার মুগদায় অবস্থিত জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসায় কোর্সটি পরিচালিত হবে। সীমিত আসনের এ কোর্সে ইতিমধ্যেই অনেকে ভর্তি সম্পন্ন করেছেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।

কোর্সে যে বিষয়ে যিনি ক্লাস নিবেন :

কিংবদন্তী মহীরুহ মাওলানা মুহিউদ্দীন খান রহ. বলেছিলেন- 'ভালো লেখক হতে হলে সবার আগে ভালো পাঠক হতে হবে' একজন পাঠক সব পড়লেই ভালো লেখক হতে পারবেন না। তাকে নির্বাচিত কিছু বই বা লেখা পড়তে হবে। ভালো লেখকের জন্য এটি একটি অন্যতম দিক।

আর দিকটির বিবেচনায় 'কী পড়বেন, কেন পড়বেন ও কীভাবে পড়বেন' বিষয়ে প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

লেখকের জন্য ভাষা আর লেখার বানান শুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আর তাই 'ভাষা ও বানান' বিষয়ে কোর্স করাবেন ভাষাবিদ আইয়ুব বিন মঈন।

'লেখক ও দা’য়ীর মেজাজ' বিষয়ে ক্লাস করাবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক ও দায়ী ও লেখক মাওলানা আহমদ আলী। সোস্যাল মিডিয়ার ব্যবহারনীতি বিষয়ে প্রশিক্ষণ দেবেন ড. শামসুল হক সিদ্দীক।

সংবাদপত্রের সৌন্দর্য-ফিচার।  আর ফিচার কীভাবে লিখতে হয়? কীভাবে লিখলে পাঠক পড়বে? এসব নিয়ে কথা বলবেন ইসলাম টাইমসের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। অনুবাদ সাহিত্যের ওপর ক্লাস নেবেন আলেম সাংবাদিক মাওলানা লিয়াকত আলী। 'প্রবন্ধ বা গবেষণা প্রবন্ধ' বিষয়ে প্à¦